ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী
ইসলামি উত্তরাধিকার ও হেবা (দান) সংক্রান্ত আইনে পরিবর্তনের উদ্যোগের সমালোচনা করেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।
বাবা-মায়ের প্রতি সহানুভূতি দেখানোর কথা বলে ধর্মীয় বিধানে অতিরিক্ত হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, মানুষের জন্য মহান আল্লাহর নির্ধারিত বিধানই সবচেয়ে কল্যাণকর।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন রফিকুল ইসলাম মাদানী।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাবা-মায়ের প্রতি দরদ দেখানোর যুক্তিতে দান করা সম্পত্তি বা হেবা সংক্রান্ত আইন পরিবর্তন করা হলে ভবিষ্যতে আরও নানা বিষয়ে একই ধরনের যুক্তি আসতে পারে। এ ধরনের ‘দরদ-দরদ খেলা’ বন্ধ করার আহ্বান জানান তিনি।
রফিকুল ইসলাম মাদানী বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাঁর চেয়ে বান্দার প্রতি অধিক দয়ালু কেউ নেই। তাঁর নির্ধারিত বিধান সবার কল্যাণের জন্যই করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো বিধানের তাৎপর্য তাৎক্ষণিকভাবে বুঝতে না পারলেও এর মধ্যে কল্যাণ রয়েছে—এ বিশ্বাস রাখা ঈমানের অংশ। তার ভাষায়, যে ব্যক্তি আল্লাহর বিধান মেনে নেয়, তিনিই মুসলিম।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com