২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে আগ্রহ মুসল্লিদের।
অক্টোবর মাস বিদায় নেওয়ার পর আর মাত্র দুই মাসের অপেক্ষা। এরপরই ক্যালেন্ডারের পাতা উল্টে শুরু হবে নতুন বছর ২০২৭। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে নতুন বছরের ধর্মীয় দিনপঞ্জি। বিশেষ করে কবে থেকে পবিত্র রমজান মাস শুরু হবে এবং কবে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর—এ নিয়ে চলছে নানা আলোচনা।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন মুসল্লিরা।
এরপর রাতে সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা রাখা শুরু হতে পারে।
তবে রমজান শুরুর বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই জ্যোতির্বিজ্ঞানের হিসাবের সঙ্গে বাস্তবে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরুর তারিখে পরিবর্তন হতে পারে।
অন্যদিকে গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে ঈদের চূড়ান্ত তারিখও নির্ধারিত হবে শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com