ছেলেকে একনজর দেখার আকাঙ্ক্ষা নিয়েই মারা গেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রাণী ধর। ছবি: সংগৃহীত
কারাবন্দি ছেলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে একনজর দেখার ইচ্ছা ছিল মা সন্ধ্যা রাণী ধরের। অসুস্থ অবস্থায় ছেলেকে দেখতে প্যারোলে মুক্তির আবেদনও করা হয়েছিল। তবে সেই সুযোগ আর পাননি তিনি। ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সন্ধ্যা রাণী ধর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে মারা যান তিনি। মৃত্যুর দুই দিন আগে, গত মঙ্গলবার, নিজেই ওই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সন্ধ্যা রাণী ধর। চিন্ময় কৃষ্ণ দাসও দীর্ঘদিন এই আশ্রমে অবস্থান করেছেন।
এর আগে অসুস্থ হয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিন্ময়ের মা। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হয়। তবে হাসপাতালে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না তিনি।
সন্ধ্যা রাণী ধরের ইচ্ছা ছিল, জীবনের শেষ সময়টা ছেলে চিন্ময় কৃষ্ণ দাস যে আশ্রমে দীর্ঘদিন থেকেছেন, সেখানেই কাটাবেন। সেই ইচ্ছা অনুযায়ী তাঁকে পুণ্ডরীক ধাম আশ্রমে নেওয়া হলেও ছেলের সঙ্গে আর দেখা হয়নি।
অসুস্থ অবস্থায় ছেলেকে একবার দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ না পেয়েই ছেলেকে দেখার তৃষ্ণা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com