২০৩০ সালে একই খ্রিষ্টাব্দে দুইবার রমজান মাস পড়তে পারে।
একই খ্রিষ্টাব্দে দুইবার পবিত্র রমজান মাস আসার বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুবার রমজান মাস পড়বে।
সাধারণত চন্দ্র ও সৌর বছরের মধ্যে দিনের ব্যবধানের কারণে প্রায় ৩৩ বছর পরপর এমন পরিস্থিতির সৃষ্টি হয়। হিজরি বা চান্দ্র বছর সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের হয়ে থাকে, যা গ্রেগরিয়ান বা সৌর বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন কম।
এই ব্যবধানের কারণে প্রতিবছর রমজান মাস গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। এভাবে প্রায় ৩৩ বছর পর রমজান একই খ্রিষ্টাব্দের শুরু ও শেষের দিকে দুইবার পড়ার সুযোগ তৈরি হয়।
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০৩০ সালের ৫ জানুয়ারি হিজরি ১৪৫১ সনের রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর হিজরি ১৪৫২ সনের রমজান মাস শুরু হতে পারে।
এর আগে সর্বশেষ ১৯৯৭ সালে একই খ্রিষ্টাব্দে দুইবার রমজান মাস এসেছিল। ফলে ২০৩০ সালের ঘটনাটি প্রায় ৩৩ বছর পর আবারও এমন বিরল ক্যালেন্ডারগত পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটাবে।
তবে রমজান শুরুর নির্দিষ্ট তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় স্থানীয়ভাবে তারিখে এক দিন এদিক-সেদিক হতে পারে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com