কোটালীপাড়ায় জামায়াতের ইউনিয়ন সভাপতির পদ ছাড়লেন আবুল কালাম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ। দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করে শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, প্রায় এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে তাঁকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে তিন মাস আগে তিনি দায়িত্বশীলদের জানিয়েছিলেন, এই দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব নয় এবং তিনি পদত্যাগ করছেন।
তিনি বলেন, এলাকার সাধারণ মানুষ বিষয়টি না জানায় গণমাধ্যমের মাধ্যমে পদত্যাগের কথা জানাচ্ছেন। শুক্রবার থেকে তিনি কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্বে আর নেই।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আবুল কালাম শেখ বলেন, তাঁর ওপর কোনো চাপ নেই, তাঁকে কেউ ভয়ভীতিও দেখায়নি। নিজ সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করেছেন। সভাপতির দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা তাঁর পক্ষে সম্ভব নয় বলেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com