ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৬:১১ এএম, ১৯ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

‘১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি এখন মুঝে বাঁচাও বলছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৬:১১ এএম, ১৯ নভেম্বর ২০২৬

বিএনপিকে নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

ডিজিটাল রিপোর্ট :

বাংলাদেশের ১৮ কোটি মানুষকে ডুবিয়ে বিএনপি এখন ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরা বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। এখন বিপদে পড়ে চিৎকার করছে—‘মুঝে বাঁচাও, বাঁচাও!’

পোস্টের শেষে তিনি লেখেন, অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার।

এর আগে বৃহস্পতিবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম দেশের বাইরে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ বিএনপির তিন নেতাকে হত্যা করেছে এবং দুটি থানা জ্বালিয়ে দিয়েছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে বাড়ি, ব্যাংক ও হাসপাতালে আগুন দেওয়ার অভিযোগও করেন তিনি। সারজিস আলমের দাবি, গোপালগঞ্জে বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

পোস্টে তিনি বিএনপির নেতাদের উদ্দেশে প্রশ্ন তোলেন, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, জামিনের ব্যবস্থা করেছেন কিংবা অর্থের বিনিময়ে সহায়তা করেছেন, তাদের মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়েছে কি না। এ ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও সহানুভূতি প্রকাশ করেন তিনি।

সারজিস আলম আরও লেখেন, দলের মন্ত্রী, সংসদ সদস্য এবং জেলা-উপজেলা পর্যায়ের নেতারা ঠিক হলে অনেক কিছুই স্বাভাবিক হয়ে আসবে। আগে নিজ দলে নেতৃত্বের নিয়ন্ত্রণ ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com