ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১৯ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

৬১ পেরিয়ে ৬২ বছরে পা রাখছেন তারেক রহমান

প্রকাশিত : ০৯:৪৭ এএম, ১৯ নভেম্বর ২০২৬

আগামীকাল ৬২ বছরে পদার্পণ করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ডিজিটাল রিপোর্ট :

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) ৬১ বছর পূর্ণ করে ৬২ বছরে পদার্পণ করবেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন।

তারেক রহমানের শৈশব কেটেছে সাধারণ ও অনাড়ম্বর পরিবেশে। বাবা জিয়াউর রহমানের কঠোর শৃঙ্খলাবোধ এবং পরিবারের সাদামাটা জীবনযাপনের মধ্যেই বেড়ে ওঠেন তিনি। শিক্ষাজীবনের শুরুতে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। পরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করেন।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে রাষ্ট্র, রাজনীতি ও গণতন্ত্র বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ও সমাজচিন্তাবিদের দর্শন নিয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। একই সময়ে তার মা বেগম খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। রাজনৈতিক আন্দোলনের সেই পরিবেশও তারেক রহমানকে রাজনীতির প্রতি আকৃষ্ট করে।

১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে প্রচার কার্যক্রমে ভূমিকা রাখেন। দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী প্রচার সমন্বয়ের দায়িত্বও পালন করেন।

পরবর্তী সময়ে রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাইয়ের মুখোমুখি হন তারেক রহমান। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। ওই সময় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করেও দলের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে বিজয়ী হন। তাঁর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনাও বিএনপির রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁর নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা এবং ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা চালুর উদ্যোগ।

এ ছাড়া কৃষিঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি, প্রবাসীদের কল্যাণে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ এবং সরকারি ব্যয় সংকোচনের মতো পদক্ষেপের কথাও সরকারের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।

সরকারের দাবি অনুযায়ী, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমানো, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং বৈদেশিক ঋণ পরিশোধেও অগ্রগতি হয়েছে। শিক্ষা খাতে বিনামূল্যে শিক্ষা, মিড-ডে মিল, ওয়াই-ফাই সুবিধা এবং শিক্ষার্থীদের জন্য নতুন কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমানের রাজনৈতিক দর্শনে বহুত্ববাদী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের কথা গুরুত্ব পেয়েছে। এমন একটি রাষ্ট্রের প্রত্যাশা করেন তিনি, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com