ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৩:১৫ এএম, ১৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৩:১৫ এএম, ১৫ নভেম্বর ২০২৬

বিএনপি নেতা আব্দুর রহিমকে কৃত্রিম পা দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিজিটাল রিপোর্ট :

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় সীমাবদ্ধতার মুখে ছিলেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব বা কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

বাম পা হারানোর কারণে আব্দুর রহিমের দৈনন্দিন চলাফেরা ও স্বাভাবিক কাজকর্মে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। তাঁর চলাফেরার সক্ষমতা ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সহজ করতেই কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

কৃত্রিম পা ব্যবহারের ফলে তাঁর চলাফেরার সীমাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন তিনি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com