বিটিএসের বদলে কিম জং-উনের ছবি দিয়ে বোনের জন্মদিন সাজান বড় ভাই
ব্রাজিলের ১২ বছর বয়সী ইমানুয়েলা জন্মদিনে চেয়েছিল দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের থিমে সাজানো অনুষ্ঠান। তার ইচ্ছা ছিল, প্রিয় সংগীতশিল্পীদের ছবি ও পোস্টারে সাজানো থাকবে পুরো আয়োজন। তবে বোনকে চমকে দিতে গিয়ে বড় ভাই ভিতর ডি সুজা ঘটান মজার এক কাণ্ড।
কে-পপ সম্পর্কে তেমন ধারণা না থাকায় বিটিএসের সদস্যদের বদলে তিনি সাজসজ্জায় ব্যবহার করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের ছবি। এমনকি জন্মদিনের কেকেও স্থান পায় কিমের প্রতিকৃতি।
অপ্রত্যাশিত এই আয়োজন দেখে প্রথমে কিছুটা হতাশ হয় ইমানুয়েলা। তবে বড় ভাইয়ের পরিকল্পিত রসিকতা বুঝতে পেরে পরে হেসে ওঠে সে। অবশ্য পরিবারের পক্ষ থেকে তার জন্য আসল বিটিএস থিমের আয়োজনও করা হয়েছিল।
জন্মদিনের এই অদ্ভুত সাজসজ্জার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com