ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৩:২৮ এএম, ১৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

১ হাজার ৪৯৭টি ক্রেডিট কার্ডের মালিক, তবু কেনাকাটায় ব্যবহার করতেন মাত্র একটি!

প্রকাশিত : ০৩:২৮ এএম, ১৫ নভেম্বর ২০২৬

ক্রেডিট কার্ডের বিশাল সংগ্রহের জন্য পরিচিত ওয়াল্টার ক্যাভানার

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ওয়াল্টার ক্যাভানারের সংগ্রহে একসময় ছিল ১ হাজার ৪৯৭টি সচল ক্রেডিট কার্ড। এসব কার্ডের সম্মিলিত ঋণসীমা ছিল প্রায় ১৭ লাখ মার্কিন ডলার। এত বিপুলসংখ্যক কার্ডের মালিক হলেও দৈনন্দিন কেনাকাটায় তিনি ব্যবহার করতেন মাত্র একটি কার্ড।

ষাটের দশকের শেষ দিকে বন্ধুর সঙ্গে মজার ছলে একটি বাজি ধরেছিলেন ক্যাভানার। বছরের শেষ নাগাদ কে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড সংগ্রহ করতে পারেন, তা নিয়েই ছিল প্রতিযোগিতা। সেই বাজিতে বন্ধুকে হারিয়ে জিতে যান তিনি। এরপর শখের বশে শুরু করা কার্ড সংগ্রহ একসময় তাঁর জীবনের বিশেষ পরিচয়ে পরিণত হয়।

তাঁর সংগ্রহে ব্যাংকের ক্রেডিট কার্ড ছাড়াও পেট্রলপাম্প, বিমান সংস্থা, পানশালা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্ড ছিল। এত কার্ড রাখার জন্য তিনি তৈরি করেছিলেন প্রায় ২৫০ ফুট লম্বা ও ১৭ কেজি ওজনের একটি বিশাল মানিব্যাগ। এতে একসঙ্গে প্রায় ৮০০টি কার্ড রাখা যেত।

ব্যতিক্রমী এই সংগ্রহের কারণে ক্যাভানার পরিচিতি পান ‘মিস্টার প্লাস্টিক ফ্যান্টাস্টিক’ নামে। তবে এত কার্ড এবং বিপুল ঋণসীমা থাকা সত্ত্বেও তিনি কেনাকাটার জন্য ব্যবহার করতেন একটি কার্ডই। প্রতি মাসে সেই কার্ডের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতেন তিনি।

সূত্র: ABC News

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com