যুক্তরাষ্ট্রের নির্বাচিত মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ
যুক্তরাষ্ট্রের প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ পবিত্র কোরআনে হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি নির্বাচিত অন্য জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁরও শপথ নেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংবাদমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সায়েদ নিজেই এ তথ্য জানান।
তিনি বলেন, ঐতিহাসিক দুটি কোরআনের একটির ওপর হাত রেখে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। এর মধ্যে একটি কোরআন ছিল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের মালিকানাধীন। অন্যটি অত্যন্ত পুরোনো একটি কোরআন, যা মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হন এল-সায়েদ। নির্বাচনে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম সিনেটর হিসেবে তাঁর এই শপথের পরিকল্পনা বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে দেশটির কোনো মুসলিম আইনপ্রণেতা নির্বাচিত না হওয়ায় কোরআন হাতে শপথ নেওয়ার এমন নজিরও তৈরি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, নির্বাচিত জনপ্রতিনিধিরা নিজ নিজ ধর্মের ধর্মগ্রন্থের ওপর হাত রেখে শপথ নিতে পারেন।
সূত্র: এনপিআর
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com