ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:০৭ এএম, ১৩ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

পুলিশের সামনেই গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ

প্রকাশিত : ১২:০৭ এএম, ১৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

ডিজিটাল রিপোর্ট :

গোপালগঞ্জ শহরে পুলিশের উপস্থিতিতেই লাঠিসোঁটা হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের লঞ্চঘাট ব্রিজের ওপর এ মিছিল হয়। এ ছাড়া সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে মিছিল এবং ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।

সকাল সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ শহরতলির গাবতলা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা হাতে মিছিল বের করেন। প্রায় এক কিলোমিটার পথ ঘুরে মিছিলটি শহরের শিশু পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

এর কিছুক্ষণ পর দুপুর ১২টার দিকে শহরতলির জেলা কারাগারের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি লঞ্চঘাট ব্রিজের ওপর গিয়ে শেষ হয়। সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের সামনেই জড়ো হয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্যদের নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ুন রশিদ বলেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে, আমাদের কাছে তথ্য নেই। আমাদের পুলিশি টহল অব্যাহত আছে।’

শহরের বিভিন্ন স্থানে এমন মিছিলের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com