ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৭:৩২ এএম, ০৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নলছিটিতে ছাত্রলীগ নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ০৭:৩২ এএম, ০৮ নভেম্বর ২০২৬

নলছিটিতে ছাত্রলীগ নেতাকে আটকের পর পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ডিজিটাল রিপোর্ট :

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটকের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে দপদপিয়ার পুরোনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে আটক করে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

আটকের খবর ছড়িয়ে পড়লে সিরাজ মোল্লার তিন ভাই ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁরা জোরপূর্বক সিরাজ মোল্লাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে গ্রেপ্তারের পর পরিবারের সদস্যরা ছিনিয়ে নিয়ে যান। তাঁকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com