ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৪:৫২ এএম, ০৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

গাজী নজরুল ও আমির হামজা জামায়াতে অভিশাপ রূপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন

প্রকাশিত : ০৪:৫২ এএম, ০৮ নভেম্বর ২০২৬

জামায়াতের দুই ব্যক্তিকে নিয়ে রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট

ডিজিটাল রিপোর্ট :

জামায়াতের জন্য গাজী নজরুল ইসলাম ও আমির হামজার মতো ব্যক্তিরা ‘অভিশাপ’ হয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

রোববার (৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, দ্য ডিসেন্ট ও রিউমার স্ক্যানারের মতো ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান আমির হামজার অডিও কথোপকথন এআই দিয়ে তৈরি—এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেছে কি না। তিনি দাবি করেন, কোনো তথ্য প্রকাশের আগে সেটির সত্যতা যাচাই করেন।

রাশেদ খাঁনের ভাষ্য, জামায়াতের মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি ও ল্যাপটপ-সংক্রান্ত ঘটনা, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক এবং আমির হামজাকে ঘিরে ওঠা ব্যক্তিগত অভিযোগ—এসব তথ্য যাচাই করেই তিনি প্রকাশ করেছেন।

তিনি আরও দাবি করেন, এসব তথ্য মিথ্যা প্রমাণ করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা তার বিরুদ্ধে মানহানির মামলা করেননি বা প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাননি।

পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান দেওয়া জামায়াতের নেতৃত্বে কারা রয়েছেন, তা জনসমক্ষে তুলে ধরতেই তিনি এসব তথ্য প্রকাশ করেছেন। তার দাবি, দলটির নেতৃত্ব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ জামায়াতের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময় জামায়াতের পরিচয় নিয়ে বিভ্রান্তি থাকলেও গণঅভ্যুত্থানের পর সুন্নতি পোশাকধারী অনেক ব্যক্তির বিরুদ্ধে নারীঘটিতসহ বিভিন্ন অভিযোগ সামনে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। পোস্টের শেষাংশে গাজী নজরুল ইসলাম ও আমির হামজাকে জামায়াতের জন্য ‘অভিশাপ’ বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com