শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় বুড়িগঙ্গায় নৌকা মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (৮ নভেম্বর) সকালে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজন সম্পর্কে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা জানাতেই তারা এ নৌকা মিছিলের আয়োজন করেছেন। ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় এ মাস।
তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যে আলোচনা রয়েছে, তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। তার দাবি, শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন—এমন বিশ্বাসের কথাও জানান এই ছাত্রলীগ নেতা।
বিজয়ের মাসের প্রত্যাশা তুলে ধরে মেসবাহ বলেন, এ মাসে বাংলাদেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে তারা আশা করেন। ইতিহাস থেকে বিভেদের পরিবর্তে সহাবস্থান, প্রতিহিংসার পরিবর্তে ন্যায়বিচার এবং সংঘাতের পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com