ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:৫৭ এএম, ০৭ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মৃত্যুর স্ট্যাটাস দেওয়ার একদিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের

প্রকাশিত : ০২:৫৭ এএম, ০৭ নভেম্বর ২০২৬

সাতকানিয়ায় বাস উল্টে কুমিল্লার শিক্ষাসফরের দলের দুই সদস্য নিহত হয়েছেন

ডিজিটাল রিপোর্ট :

‘প্রতিদিন কত আপনজন ও পরিচিতজনের মৃত্যুর সংবাদ পাই, আমি যে কখন মরি।’—জীবনের অনিশ্চয়তা নিয়ে ফেসবুকে এমন আবেগঘন স্ট্যাটাস দেওয়ার একদিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪)। কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস উল্টে তিনি ও একই মাদ্রাসার এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার আধার মার দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের একটি দল তিশা পরিবহনের বাসে করে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

নিহত সাখাওয়াত হোসেন ইসরাফিল স্থানীয় দৈনিক রূপসী বাংলা পত্রিকার ব্যবস্থাপক ছিলেন। তিনি ওই মাদ্রাসার শিক্ষিকা নাদিরা আফরোজের স্বামী। দুর্ঘটনায় নিহত অপরজন হলেন একই প্রতিষ্ঠানের শিক্ষিকা সোহানা আফরোজ।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল উদ্ধারকাজ পরিচালনা করে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে প্রশাসনের অনুমতি ছাড়াই শিক্ষাসফরের আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ দিন থাকা সত্ত্বেও মাদ্রাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে শিক্ষাসফরের কোনো অনুমতি নেয়নি।

বুড়িচংয়ের ইউএনও তানভীর হোসেনও জানান, শিক্ষাসফরের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে লিখিত বা মৌখিক কোনো অনুমতি নেয়নি। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com