বিয়ের আগে জীবনসঙ্গী নির্বাচন নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ফাতিমা তাসনিম জুমা।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমার একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। বিয়ের আগে সম্ভাব্য জীবনসঙ্গী সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে দেওয়া পোস্টটি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে জুমা লেখেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার ‘শামি বাই’ কিনা।’
পোস্টটির মন্তব্যের ঘরেও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। সেখানে জুমা লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’
তার এমন বক্তব্য ও শব্দচয়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে বিয়ের আগে জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে দেওয়া পরামর্শটি অনেকের নজর কেড়েছে।
তবে পোস্টে সম্ভাব্য জীবনসঙ্গী কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি ফাতিমা তাসনিম জুমা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com