দীর্ঘদিন পর ফেসবুক পেজ ফিরে পাওয়ার খবর জানিয়েছেন সিমরিন লুবাবা
শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া সিমরিন লুবাবা এখন বিনোদন অঙ্গনে নিয়মিত নন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে নানা বিষয় নিয়ে আলোচনায় আসেন তিনি। সম্প্রতি বাগদান ও বিয়ের খবরের পর এবার নিজের ফেসবুক পেজ ফিরে পাওয়ার সুখবর জানালেন লুবাবা।
কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পেজ ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে লুবাবা লেখেন, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’
তার এই পোস্টের পর অনুসারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। দীর্ঘদিন পর পেজ ফিরে পাওয়ায় আনন্দ প্রকাশ করেন ভক্তরাও।
এর আগে লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা খবর ছড়িয়ে পড়ে। কেউ তাকে শুভকামনা জানান, আবার কেউ তার বয়স বিবেচনায় বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।
তবে পরে গণমাধ্যমকে লুবাবা জানান, এখনো বিয়ে করেননি তিনি। যার সঙ্গে বিয়ের কথা চলছে, তার সঙ্গে শুধু বাগদান সম্পন্ন হয়েছে।
বাগদত্তার সঙ্গে একটি ছবি ফেসবুকে প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।’
বিয়ে নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে পরে আরেকটি পোস্ট দেন লুবাবা। সেখানে জানান, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়েই তাদের বিয়ে সম্পন্ন হবে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। অল্প বয়সে অভিনয়ে যুক্ত হওয়ার পর শিশুশিল্পী হিসেবে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছেন। তবে গত বছরের শেষ দিকে বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন লুবাবা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com