ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৬:২৫ এএম, ১০ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

স্ত্রী পরিচয়ে নারী নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব

প্রকাশিত : ০৬:২৫ এএম, ১০ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে হামলার শিকার ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলাম

ডিজিটাল রিপোর্ট :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হামলার ঘটনা ঘটেছে। হামলার একটি ভিডিওতে তাঁর সঙ্গে এক নারীকে দেখা যাওয়ার পর তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রীমঙ্গলের একটি রিসোর্টের পথে এ হামলার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, হাসিব একটি অটোরিকশায় করে কোথাও যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক নারী। পথে দুর্বৃত্তরা অটোরিকশাটির গতিরোধ করে হাসিবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তিনি দৌড়ে পালিয়ে যান।

জানা গেছে, ৮ নভেম্বর শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তাঁর চেকআউটের কথা ছিল। তবে তার আগেই সকালে হামলার ঘটনা ঘটে।

রিসোর্টটির ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন জানান, হাসিব এক নারীকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেছিলেন। তাঁরা রুম নম্বর ১১৮-এর ‘অগ্নিবীণা’ কক্ষে অবস্থান করছিলেন। হামলার পর থেকে আত্মরক্ষার জন্য হাসিব আত্মগোপনে রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে ঢাবি ছাত্রশক্তির সাবেক সভাপতি জাহিদ আহসান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয়েছে। এতে তিনি আহত হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।

হাসিবের ওপর হামলার নিন্দা জানিয়ে জাহিদ আহসান আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

তবে হামলাকারীদের পরিচয় ও ঘটনার কারণ সম্পর্কে পুলিশের বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি। ভিডিওতে হাসিবের সঙ্গে থাকা নারীর পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com