ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৫:১৪ এএম, ০৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জিয়াউর রহমানের কথা বলার স্টাইল ও আবেগ তারেক রহমানের বক্তব্যে ফুটে উঠেছে: প্রতিমন্ত্রী নুর

প্রকাশিত : ০৫:১৪ এএম, ০৮ নভেম্বর ২০২৬

গলাচিপায় আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ডিজিটাল রিপোর্ট :

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলার ধরন, মানুষের প্রতি দরদ ও অধিকারের স্বর খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আগের দিন আর্মি স্টেডিয়ামে একটি জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে তাঁর মনে হয়েছে, তারেক রহমানের কথায় জিয়াউর রহমানের ভাষণের সেই আবেগ ও বলার ধরন ফুটে উঠেছে। তাঁর মতে, প্রধানমন্ত্রী মানুষের মধ্যে সেই আবেগ তৈরি করতে পেরেছেন এবং নেতৃত্বের উত্তরাধিকার ধারণ করছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে প্রতিমন্ত্রী আরও বলেন, সেখানে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতির সুন্দর উপস্থাপনা ছিল। জিয়াউর রহমান থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনীতিতে আগমন, প্রস্থান এবং মানুষের ভালোবাসা ও সমর্থনের বিষয়গুলো তারেক রহমান গভীরভাবে তুলে ধরেছেন।

জিয়াউর রহমানের শাসনামল ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ছয় বছরে তিনি বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছিলেন। গ্রামীণ অর্থনীতি ও মানুষের পুষ্টি উন্নয়নে বাড়িতে হাঁস-মুরগি পালন এবং রাস্তার পাশে ফলদ গাছ লাগানোর মতো উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রীর দাবি, জিয়াউর রহমানের উদ্যোগে দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা এসেছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের কারণে বাংলাদেশের মানুষের কর্মসংস্থান ও সহযোগিতার নতুন সুযোগও তৈরি হয়েছিল। জিয়াউর রহমান আরও কয়েক বছর সময় পেলে দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষাংশে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, দীর্ঘ ১৭ বছর যারা নির্যাতন ও বঞ্চনার শিকার হয়েছেন, তাদের প্রত্যাশা বর্তমান সরকার মূল্যায়ন করবে। তবে সরকারের নীতি ও নীতিনির্ধারণের বিষয়গুলোও সবাইকে বুঝতে হবে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com