ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০১:৫৯ এএম, ০৪ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

নিজের পিস্তলের গু'লিতে এসআইয়ের মৃ'ত্যু, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রকাশিত : ০১:৫৯ এএম, ০৪ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্প।

ডিজিটাল রিপোর্ট :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত সরকারি পিস্তলের গুলিতে মারা গেছেন উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের একটি কক্ষে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, নিজের সরকারি পিস্তল ব্যবহার করে আত্মহত্যা করেছেন তিনি। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানান, খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।

সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com