ফ্লোরিডায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষক রাইয়ান আবদুল বাতেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাইয়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত রেকর্ড অনুযায়ী, গত ২৮ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শিরোনামে অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের তথ্য প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুয়েটের সাবেক শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর পরিচয় সামনে আসায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডে জড়িত থাকার দাবি ছড়িয়ে পড়েছে। তবে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত রেকর্ডে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলসংক্রান্ত দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাইয়ান আবদুল বাতেনের শিক্ষাগত ও পেশাগত পরিচয়ের বিষয়ে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com