ঢাকা, ০৪ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১১:৫৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে হেমায়েতপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ১১:৫৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৬

দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হেমায়েতপুরের পোশাকশ্রমিকেরা।

ডিজিটাল রিপোর্ট :

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

আজ সকালে হেমায়েতপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা দলে দলে মহাসড়কে জড়ো হয়ে অবস্থান ও বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধের কারণে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, আন্দোলনে অংশ নেওয়া কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত না করা এবং আগে আটক শ্রমিকদের অবিলম্বে মুক্তি দেওয়া।

এর আগে গত ৩ নভেম্বর বিকেল থেকে প্রায় দুই ঘণ্টা একই দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। পরে প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন।

এদিকে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ সকাল থেকেই হেমায়েতপুর ও পদ্মার মোড় এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করছে সাভার মডেল থানা ও হাইওয়ে পুলিশ। বলপ্রয়োগ না করে আলোচনার মাধ্যমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com