ঢাকা, ০৮ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০২:৩০ এএম, ০৮ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় রয়েছে সরকার: আইনমন্ত্রী

প্রকাশিত : ০২:৩০ এএম, ০৮ নভেম্বর ২০২৬

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

ডিজিটাল রিপোর্ট :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নিয়মতান্ত্রিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে আবেগের কোনো স্থান নেই; রাষ্ট্রীয় আইন যথাযথভাবে প্রয়োগ করাই সরকারের লক্ষ্য।

রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আইনি লড়াই হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যথাযথ আইনি প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে। কোনো পদক্ষেপই আবেগের ভিত্তিতে নেওয়া হবে না।

ভারতের অভ্যন্তরীণ আদালত-সংক্রান্ত বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি ভারতের নিজস্ব বিষয়। তবে দ্বিপক্ষীয় বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য দেশটির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। ভারত তাঁকে হস্তান্তর করলে আইন অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

ভারত শেখ হাসিনাকে বন্দি হিসেবে না দেখে ‘রাষ্ট্রীয় অতিথি’ হিসেবে বিবেচনা করছে—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ভারত কী বলছে, তাতে বাস্তবতা বদলে যাবে না। তাঁর ভাষ্য, বাংলাদেশের উন্মুক্ত আদালতে শেখ হাসিনার বিচার হয়েছে এবং দেশের ট্রাইব্যুনাল তাঁকে সাজাপ্রাপ্ত অপরাধী হিসেবে ঘোষণা করেছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com