কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা
কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ডিবি পুলিশের তিন সদস্য আহত হওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
আমির হামজা বলেন, ছাত্রদলসহ কোনো ছাত্রসংগঠনের পরিচয় অপরাধের লাইসেন্স হতে পারে না। ছাত্ররাজনীতির কাজ শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা, মাদক কারবারিদের রক্ষা করা নয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ে পুলিশের ওপর হামলা করে পার পাওয়ার সুযোগ নেই। মাদক নির্মূলে কোনো আপস করা হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে হামলায় আহত তিন পুলিশ সদস্যের দ্রুত সুস্থতা কামনা করেন সংসদ সদস্য।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com