ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক :
প্রকাশিত : ০৫:৩৫ এএম, ১২ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

অতিরিক্ত বায়ু ত্যাগের কারণে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়ার নির্দেশ দিলেন মালিক

প্রকাশিত : ০৫:৩৫ এএম, ১২ নভেম্বর ২০২৬

ঘরে ধূমপানের অভিযোগে উচ্ছেদের মুখে পড়েছেন টরন্টোর এক দম্পতি

আন্তর্জাতিক :

কানাডার টরন্টোতে ধূমপানের অভিযোগে বাড়ি থেকে উচ্ছেদের মুখে পড়েছেন এক দম্পতি। বাড়িওয়ালির দাবি, তাঁরা ঘরের ভেতর ধূমপান করেন, ফলে বাতাস দূষিত হচ্ছে। তবে দম্পতির দাবি, তাঁরা ঘরের ভেতর ধূমপান করেন না। বরং মানুষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস, ঘাম ও শরীর থেকে নির্গত গ্যাসের কারণেও বাতাসের মান পরিমাপের যন্ত্রে দূষণের মাত্রা বেড়ে যেতে পারে। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে জড়িয়েছেন তাঁরা।

টরন্টোর বাসিন্দা এস.ই. গ্রুমেট ও স্যাম ক্রুগার পেশায় কৌতুকাভিনেতা। ‘ক্রিপি বয়েজ’ নামে একটি কমেডি শো করেন তাঁরা। গত ২৯ অক্টোবর বাড়িওয়ালা ও ভাড়াটে বোর্ডের শুনানিতে উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এই দম্পতি।

একটি রূপান্তরিত দ্বিতল বাড়ির নিচতলা ও বেসমেন্টে থাকতেন তাঁরা। বাড়ির ওপরের তলায় থাকেন বাড়িওয়ালি তানিয়া অ্যান্ডারসন। গত বছরের ডিসেম্বরে তিনি বাড়িতে ‘এয়ারথিংস’ নামের একটি বাতাসের মান পর্যবেক্ষণকারী যন্ত্র বসান। এরপর তিনি খেয়াল করেন, ঘরের বাতাসে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড (ভিওসি) বা উদ্বায়ী জৈব যৌগের মাত্রা মাঝেমধ্যে বেড়ে যাচ্ছে।

এ কারণে তানিয়া বারবার ওই দম্পতিকে ঘরের ভেতর ধূমপান না করার নির্দেশ দেন। তবে গ্রুমেট ও ক্রুগার জানান, তাঁরা ঘরের ভেতর সিগারেট বা ভ্যাপ ব্যবহার করেন না। এমনকি মাঝেমধ্যে গাঁজা সেবন করলেও তা ঘরের বাইরে গিয়ে করেন।

সমস্যার সমাধানে দম্পতি নিজেদের ঘরেও আরেকটি মনিটর বসাতে রাজি হন। কিন্তু সেটির অ্যালার্মও বারবার বেজে ওঠে। এরপর তাঁরা এক সপ্তাহের জন্য গ্যাসের চুলা, গরম পানি, এমনকি বিদ্যুৎ ব্যবহারও বন্ধ করে দেন। জিমে গিয়ে গোসল করতে শুরু করেন, মোমবাতি জ্বালানো বন্ধ রাখেন এবং জানালা খোলা রাখেন।

এত কিছু করার পরও দেখা যায়, দিনের বেলা ও রাতে দূষণের মাত্রা বাড়ছে। অন্যদিকে, তাঁরা ঘরের বাইরে থাকলে সেই মাত্রা কমে আসছে।

এরপর দম্পতির সন্দেহ হয়, সমস্যার কারণ হয়তো তাঁদের নিজেদের শরীর থেকেই তৈরি হচ্ছে। এয়ারথিংসের তথ্য ঘেঁটে তাঁরা জানতে পারেন, মানুষের শ্বাস-প্রশ্বাস, ঘাম ও শরীর থেকে নির্গত অন্যান্য গ্যাসের কারণেও সেন্সর প্রতিক্রিয়া দেখাতে পারে। বিশেষ করে রাতে বদ্ধ ঘরে এসব উপাদান জমে গেলে সেন্সরে মাত্রা বেড়ে যেতে পারে।

কোম্পানিটির তথ্য অনুযায়ী, তাদের সেন্সর বাতাসে নির্দিষ্ট কোনো উপাদান আলাদাভাবে শনাক্ত করতে পারে না। তাই শুধু এই যন্ত্রের তথ্য দিয়ে কেউ ধূমপান করছেন কি না, তা নিশ্চিতভাবে প্রমাণ করাও সম্ভব নয়।

এসব তথ্য বাড়িওয়ালিকে জানানোর পরও ধূমপান বন্ধের নোটিশ আসা বন্ধ হয়নি। এ প্রসঙ্গে ক্রুগার বলেন, ‘আমি কীভাবে এই নারীকে প্রমাণ করব যে আমি শুধু বায়ু ত্যাগ করছি?’

পরিস্থিতি মোকাবিলায় অনলাইনে আইনি সহায়তার জন্য তহবিল সংগ্রহ শুরু করেন তাঁরা। ২৪ ঘণ্টার মধ্যেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৩ হাজার ৪০০ ডলার সংগ্রহ হয়। তহবিল সংগ্রহের পেজে তাঁরা লেখেন, ‘এটি কোনো রসিকতা নয়। আমরা চাইলেও এটা নিয়ে রসিকতা করতে পারছি না।’

গত ২৯ অক্টোবর অন্টারিওর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডে উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি হয়। বাড়িওয়ালি তানিয়া গত ২৯ জুন তাঁদের একটি নোটিশ দিয়েছিলেন। সেখানে বলা হয়, নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য তিনি পুরো বাড়িটি নিজের দখলে নিতে চান।

অন্যদিকে, থিয়েটারের কাজে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর এই বাড়িটিই ছিল দম্পতির প্রথম দীর্ঘমেয়াদি ঠিকানা। তাই তাঁরা বাড়িটি ছাড়তে রাজি নন।

শুনানির দিন কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে তাঁদের বন্ধু ও আত্মীয়রাও অনলাইনে যুক্ত হয়েছিলেন। গ্রুমেট বলেন, ‘তারা দেখতে চেয়েছিল বায়ু ত্যাগের কারণে আমাদের বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার এই নাটকীয় দৃশ্যটি।’

সূত্র: টরন্টো সান।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com