ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে বৈঠকে মানসুর আব্বাস
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের সরাসরি প্রশ্নের মুখেও হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির আরবপন্থী দল রা’আমের প্রধান মানসুর আব্বাস। তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন না বলে একটি সশস্ত্র সংগঠন হিসেবে উল্লেখ করেছেন।
ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এক আলোচনা সভায় এ ঘটনা ঘটে। সেখানে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে বলা হলে আব্বাস নিজের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের বক্তব্য দেওয়া তাঁর নিজের, পরিবারের এবং দলের সদস্যদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
আব্বাসের মতে, ফিলিস্তিনিদের ওপর প্রভাব বজায় রাখা এবং দুই পক্ষের মধ্যে আলোচনার সেতু হিসেবে কাজ করার স্বার্থেও এ বিষয়ে সতর্ক অবস্থান প্রয়োজন। একই সঙ্গে তাঁকে ও তাঁর দলকে বারবার এ ধরনের ‘আনুগত্যের পরীক্ষা’র মুখোমুখি করার প্রতিবাদ জানান তিনি।
তবে আব্বাস বলেন, তাঁর দল যেকোনো ধরনের সহিংসতা ও জঙ্গিবাদের বিরোধী। তাঁরা ফিলিস্তিন সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এবং হামাসসহ সব সশস্ত্র গোষ্ঠীর নিরস্ত্রীকরণের পক্ষে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com