ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ১২:৪২ এএম, ০৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

‘ইরানে হামলা চালানো সঠিক ছিল’, নির্বাচনে পরাজয়ের পরও দাবি ট্রাম্পের

প্রকাশিত : ১২:৪২ এএম, ০৫ নভেম্বর ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পরও ইরানে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্তকে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে সঠিক বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক ব্যবস্থা নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে অন্য কোনো বিকল্প ছিল না।

বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

ইরানের সঙ্গে সংঘাত শুরু করা আদৌ যৌক্তিক ছিল কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, হ্যাঁ। আপনাদের হাতে কোনো বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘ইরানের ব্যাপারে আমাদের যা করার দরকার ছিল, আমরা তা করেছি এবং সেটা চালিয়ে যাচ্ছি।’

রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যে মন্তব্য করেছেন, তার সঙ্গে একমত পোষণ করেন ট্রাম্প। তিনি স্বীকার করেন, সংঘাতের কারণে স্বল্পমেয়াদে জ্বালানি তেলের দাম বেড়েছে।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এটা অনেকাংশেই সত্য, কারণ এর ফলে জ্বালানির দাম বেড়েছে।’ তবে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘একই সঙ্গে, যদি আমাকে আবার এই কাজ করতে হয়, তবে আমি তা-ই করব। কারণ দীর্ঘমেয়াদে এটাই একমাত্র সমাধান। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যায় না।’

এর আগে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন ভ্যান্স। তিনি লেখেন, ‘আমাদের হেরে যাওয়ার কারণ হলো এই যুদ্ধ।’ ভ্যান্সের ওই পোস্টকে ভালো বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের বিষয়ে তিনি ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতেন না।

ট্রাম্প আরও দাবি করেন, তিনি নিজে নির্বাচনে প্রার্থী হলে রিপাবলিকানরা জয়ী হতো। নির্বাচনী সমাবেশে পাওয়া সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সমাবেশগুলোতে যে পরিমাণ ভালোবাসা ছিল, তা অবিশ্বাস্য। কিন্তু সেই ভালোবাসা আমরা প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে পারিনি।’

পরবর্তী কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তাদের সঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ জানিয়েছেন ট্রাম্প। পরে সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডেমোক্র্যাটদের সঙ্গে ‘মানুষের ধারণার চেয়েও বেশি বিষয়ে’ কাজ করতে পারবেন বলে মনে করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com