ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৮:৪৭ এএম, ০৪ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ট্রাম্পকে ময়লার পাত্রে ফেলার এআই ভিডিও প্রকাশ ইরানি দূতাবাসের

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ০৪ নভেম্বর ২০২৬

ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক এআই ভিডিও প্রকাশ করেছে ইরানি দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক এআই ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ট্রাম্পকে তুলে একটি বড় ময়লার পাত্রে ফেলে দিচ্ছেন। পাত্রটির গায়ে লেখা রয়েছে ‘বিপজ্জনক বর্জ্য’। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। ক্যাপশনের সঙ্গে যুক্ত করা হয়েছে হাসির ইমোজিও।

কংগ্রেসের উভয় কক্ষ—সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের প্রতিক্রিয়ায় দূতাবাসটি ভিডিওটি প্রকাশ করে বলে জানানো হয়েছে।

পোস্টটির মাধ্যমে ট্রাম্প ও তাঁর দলের নির্বাচনী পরাজয়কে ব্যঙ্গ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এ ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com