ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০২:৩০ এএম, ১৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মুখের ট্যাটুর কারণে দুবাইয়ে প্রবেশে বাধা, ছয় ঘণ্টা পর যুক্তরাজ্যে ফেরত পাঠানো হলো যুবককে

প্রকাশিত : ০২:৩০ এএম, ১৫ নভেম্বর ২০২৬

মুখে জ্যামিতিক নকশা ও বিভিন্ন শব্দের ট্যাটু করা জর্ডান হাওম্যান

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যের ৩৪ বছর বয়সী নাগরিক জর্ডান হাওম্যানের অভিযোগ, পরিবারের সঙ্গে ছুটি কাটাতে দুবাই গিয়ে বিমানবন্দরেই আটকে পড়েন তিনি। মুখে ট্যাটু থাকার কারণেই তাঁকে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে দাবি তাঁর।

জর্ডানের ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ জুন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে আলাদা করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর মুখে জ্যামিতিক নকশার পাশাপাশি ‘Blessed’, ‘Family’ ও ‘Crazy Life’ লেখা ট্যাটু রয়েছে।

প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পর তাঁকে ম্যানচেস্টারগামী একটি ফ্লাইটে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়। ফলে বাগদত্তা ও ১৬ বছর বয়সী মেয়ের সঙ্গে পরিকল্পিত এক সপ্তাহের ছুটি আর কাটানো হয়নি তাঁর।

তবে মুখের ট্যাটুর কারণেই জর্ডানকে দুবাইয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি কি না, সে বিষয়ে দুবাই কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: LADbible

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com