ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৮:৩০ এএম, ১৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ভিক্ষার থালা হাতে শত্রুশিবিরে গুপ্তচরবৃত্তি, মুক্তিযুদ্ধে সাহসী যোদ্ধা কাকন বিবি

প্রকাশিত : ০৮:৩০ এএম, ১৫ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধে গুপ্তচর ও সম্মুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছিলেন বীর প্রতীক কাকন বিবি

ডিজিটাল রিপোর্ট :

ভিক্ষুকের ছদ্মবেশে পাকিস্তানি সেনাদের শিবিরে ঢুকে গোপন তথ্য সংগ্রহ করতেন এক নারী। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সফল অভিযান চালাত মুক্তিবাহিনী। একাত্তরের মুক্তিযুদ্ধে গুপ্তচর ও সম্মুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা রাখা সেই নারীর নাম কাকন বিবি।

মেঘালয়ের এক খাসিয়া পরিবারে জন্ম নেওয়া কাকন বিবি ১৯৭১ সালে সদ্যোজাত কন্যাকে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় যান। সেখানে ৫ নম্বর সেক্টরের কমান্ডার মীর শওকত আলীর নির্দেশনায় ভিক্ষুকের ছদ্মবেশে গুপ্তচরবৃত্তি শুরু করেন তিনি।

এ কাজ করতে গিয়ে পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ে শারীরিক নির্যাতনের শিকার হন কাকন বিবি। তবে কৌশলে তাঁদের কাছ থেকে পরিচয়পত্র আদায় করেন। পরে সেই পরিচয় ব্যবহার করে শত্রুশিবিরে যাতায়াতের সুযোগ পান এবং মুক্তিবাহিনীকে গুরুত্বপূর্ণ গোপন তথ্য সরবরাহ করতে থাকেন।

একপর্যায়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়ে সরাসরি যুদ্ধে অংশ নেন তিনি। প্রায় ২০টি সম্মুখযুদ্ধে লড়াই করেন কাকন বিবি। আমবাড়ির যুদ্ধে পায়েও আঘাত পান এই বীর মুক্তিযোদ্ধা।

দেশ স্বাধীন হওয়ার পর ঝিরাগাঁও গ্রামে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটে তাঁর। জীবিকার প্রয়োজনে ভিক্ষাবৃত্তিও করতে হয়েছে তাঁকে। ১৯৯৬ সালের দিকে সংবাদমাধ্যমে তাঁর মুক্তিযুদ্ধকালীন বীরত্বের কথা প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। পরে তাঁকে রাষ্ট্রীয়ভাবে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করা হয়।

২০১৮ সালের ২১ মার্চ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন কাকন বিবি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com