ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ০৭:৪২ এএম, ১৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মানববন্ধনে না আসায় জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান

প্রকাশিত : ০৭:৪২ এএম, ১৫ নভেম্বর ২০২৬

এফডিসিতে মানববন্ধনে অংশ না নেওয়ায় জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেন হেলাল খান

ডিজিটাল রিপোর্ট :

সন্ত্রাসীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চলচ্চিত্রসংশ্লিষ্টদের উদ্যোগে এফডিসি প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ না নেওয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও জাসাসের আহ্বায়ক হেলাল খান।

রোববার দুপুরে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।

এ নিয়ে ক্ষুব্ধ হন হেলাল খান। মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে জয় চৌধুরীসহ কয়েকজনকে দেখতে পেয়ে তাঁদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় উত্তেজিত কণ্ঠে তাঁদের ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

হেলাল খানের অভিযোগ, এফডিসিতে উপস্থিত থাকার পরও তাঁরা কেন মানববন্ধনে অংশ নেননি, সেটিই তাঁর ক্ষোভের মূল কারণ। জয় চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’

এ ছাড়া তিনি বলেন, ‘এখানে যারা ছিল সবগুলো ফ্যাসিস্ট। এফডিসি ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

এ ঘটনাকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com