ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:২১ এএম, ১৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

শিশুসুলভ আচরণে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় থাইল্যান্ডের ৯৬ বছর বয়সী ইয়াই ক্লিং

প্রকাশিত : ০৪:২১ এএম, ১৫ নভেম্বর ২০২৬

পরিবারের সঙ্গে মিষ্টি মুহূর্তের ভিডিও দিয়ে জনপ্রিয় হয়েছেন ইয়াই ক্লিং

আন্তর্জাতিক ডেস্ক :

পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন থাইল্যান্ডের প্রবীণ নারী ইয়াই ক্লিং। শিশুর ফিডারে খাওয়া, পরিবারের সঙ্গে হাসি-ঠাট্টা আর তাঁর শিশুসুলভ অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করেছে।

থাই ভাষায় ‘ইয়াই’ শব্দের অর্থ দাদি বা নানি। ২০২৩ সালের আগস্টে প্রকাশিত একটি থাই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইয়াই ক্লিংয়ের বয়স ৯৬ বছর বলে উল্লেখ করা হয়েছিল।

পরিবারের পরিচালিত টিকটক অ্যাকাউন্ট @pm567890-এ ২০২৬ সালের নভেম্বর মাসে অনুসারীর সংখ্যা ৭২ লাখ ছাড়িয়ে যায়। তাঁর দৈনন্দিন জীবনের নানা মুহূর্তের ভিডিও নিয়মিত প্রকাশ করা হয় সেখানে।

পরিবারের সদস্যদের সঙ্গে একটি শাবু রেস্তোরাঁয় গিয়ে তাঁকে শিশু হিসেবে বিবেচনা করে খাবারের বিল করার ঘটনাটিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়।

ইয়াই ক্লিংয়ের ভিডিওগুলোতে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্ক, ভালোবাসা ও প্রবীণ সদস্যদের প্রতি যত্নের চিত্র ফুটে ওঠে। এসব কারণেই অনলাইনে তাঁকে ঘিরে তৈরি হয়েছে বিপুল আগ্রহ।

সূত্র: Komchadluek

 

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com