ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৪:৩১ এএম, ১৫ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

এক বছর প্রেমের পর বিয়ে, পরে জানা গেল ‘স্ত্রী’ আসলে পুরুষ!

প্রকাশিত : ০৪:৩১ এএম, ১৫ নভেম্বর ২০২৬

ইন্দোনেশিয়ায় নারীর পরিচয়ে বিয়ের ঘটনায় অভিযুক্ত ESH

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর নারীর পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ESH নামের এক ব্যক্তি। প্রায় এক বছর প্রেমের পর তাঁদের বিয়েও হয়। তবে বিয়ের পর নানা আচরণে সন্দেহ তৈরি হলে সামনে আসে তাঁর প্রকৃত পরিচয়।

২০২৩ সালে ২৬ বছর বয়সী ওই যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় ESH-এর। তিনি নিজেকে আদিন্দা কানজা নামে পরিচয় দিতেন এবং নারীর বেশে যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

প্রায় এক বছর সম্পর্কের পর ২০২৪ সালের ১২ এপ্রিল তাঁদের বিয়ে হয়। বিয়ের সময় ESH নিজের পরিবার সম্পর্কে মিথ্যা তথ্য দেন। এমনকি বিয়ের অনুষ্ঠানে তাঁর পরিবারের কেউ উপস্থিত না থাকলেও বিষয়টি নিয়ে সন্দেহ করেননি যুবক।

তবে বিয়ের পর স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলা এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে মিশতে না চাওয়ায় সন্দেহ তৈরি হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজখবর নিয়ে জানতে পারেন, আদিন্দা পরিচয়ে বিয়ে করা ব্যক্তিটি আসলে একজন পুরুষ।

পুলিশের তদন্তে আর্থিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে প্রতারণার অভিযোগ ওঠে ESH-এর বিরুদ্ধে। পরে তাঁকে আটক করা হলেও দুই পরিবারের মধ্যে সমঝোতার মাধ্যমে অভিযোগ প্রত্যাহার করা হয়।

সূত্র: South China Morning Post (SCMP)

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com