ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডিজিটাল রিপোর্ট :
প্রকাশিত : ১২:৩০ এএম, ১৬ নভেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বক্তব্যে শেখ মুজিব: ঘটনার আটদিন পর ডিসি প্রত্যাহার

প্রকাশিত : ১২:৩০ এএম, ১৬ নভেম্বর ২০২৬

চুয়াডাঙ্গার সাবেক জেলা প্রশাসক লুৎফুন নাহার ও নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক মো. আলমগীর কবীর

ডিজিটাল রিপোর্ট :

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করেছে সরকার। তাঁর স্থলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ ও উনি-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

উনি-২ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. আলমগীর কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সরকারি অনুষ্ঠান ঘিরে চুয়াডাঙ্গায় বিতর্ক তৈরি হয়। জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁরা অনুষ্ঠান বর্জন করেন।

একই দিন দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহারের দেওয়া বক্তব্য নিয়েও বিতর্ক সৃষ্টি হয়। পরে তাঁর বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর কয়েক মাস দেশ অভিভাবকহীন ও বিশৃঙ্খল অবস্থায় ছিল। এর মধ্যে ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ মেজর জিয়াউর রহমানকে গৃহবন্দি করেন। ৩ থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশের কোনো অভিভাবক ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকা এবং জেলা প্রশাসকের বক্তব্য—দুই বিষয় নিয়েই পরে চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এসব ঘটনার আট দিনের মাথায় লুৎফুন নাহারকে প্রত্যাহারের আদেশ এলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁর প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি। ফলে ৭ নভেম্বরের অনুষ্ঠান ও বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের সঙ্গে এই প্রশাসনিক সিদ্ধান্তের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Sobar Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

আমাদের সম্পর্কে | যোগাযোগ | গোপনীয়তা নীতি | শর্তাবলী

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com