জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ দেশের মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
এ সময় তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ নানা ধরনের অরাজকতা সৃষ্টির সুযোগ পেয়েছে। জনগণের স্বার্থেই জামায়াত এসব কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্য প্রয়োজন। জামায়াত দেশপ্রেমিক, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, এসব ঘটনা এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২২টির বেশি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। এতে হতাহতের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
জামায়াতের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
২১ নভেম্বর: দুপুর ১টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
২৫ নভেম্বর: ঢাকার বাইরে দেশের ১১টি মহানগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
২৬ নভেম্বর: দেশের সব জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
২৯ নভেম্বর: ফিলিস্তিনি জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
৩০ নভেম্বর: দেশের সব উপজেলা ও থানা সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
২ ডিসেম্বর: পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনা সভা।
৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন ও তত্ত্বাবধায়ক সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা।
৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী কর্মসূচি।
১০ ডিসেম্বর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে কর্মসূচি।
১৩ ডিসেম্বর: ঢাকায় ব্যবসায়ীদের সম্মেলন।
১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
১৫ ডিসেম্বর: বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা।
১৬ ডিসেম্বর: রাজধানীসহ সারাদেশে বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া।
১৯ ডিসেম্বর: শরিফ ওসমান বিন হাদির প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
২০ ডিসেম্বর: চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।
২১ ডিসেম্বর: প্রকৌশলী সমাজের উদ্যোগে আলোচনা সভা।
২৩ ডিসেম্বর: মহিলা বিভাগের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা।
২৬ থেকে ৩১ ডিসেম্বর: দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত বীর ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com