ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৮:২৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ফেনীতে সড়ক দুর্ঘটনায় বাবুনগরীর গাড়ি ক্ষতিগ্রস্ত, অক্ষত সবাই

প্রকাশিত : ০৮:২৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ফেনীর বারইয়ারহাটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি।

নিউজ ডেস্ক :

ফেনীর বারইয়ারহাট এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরীকে বহনকারী গাড়ি। এতে গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বাবুনগরীসহ তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে বারইয়ারহাট এলাকায় পৌঁছালে বাবুনগরীকে বহনকারী হায়েস গাড়িটিকে পেছন থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে হায়েসটির পেছনের কাচ ভেঙে যায়। তবে গাড়িতে থাকা কেউ আহত হননি।

দুর্ঘটনার পর বাবুনগরীকে অন্য একটি গাড়িতে করে নোয়াখালীর পূর্বনির্ধারিত কর্মসূচিতে পাঠানো হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করা হয়। পরে গাড়ির মালিকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

হেফাজতে ইসলামের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক বলেন, বাসের ধাক্কায় গাড়ির কাচ ভেঙে গেলেও আমিরে হেফাজত ও তার সফরসঙ্গীদের কারও কোনো সমস্যা হয়নি। পরে তিনি অন্য গাড়িতে নোয়াখালীর উদ্দেশে রওনা হন।

বারইয়ারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নোমান জানান, দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে এবং জরিমানাও আদায় করা হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com