ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৫:৩৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদ হতে পারে ৯ বা ১০ মার্চ

প্রকাশিত : ০৫:৩৪ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদ হতে পারে ৯ বা ১০ মার্চ

নিউজ ডেস্ক :

২০২৭ সালের রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদ হতে পারে ৯ বা ১০ মার্চ

ইসলামী বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাসের তারিখ প্রতিবছর পরিবর্তিত হয়। চন্দ্রভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুসরণ করায় গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে রমজান প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ দিন আগে আসে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে বিভিন্ন দেশে এ তারিখ এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে। সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার পরই চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে।

কবে দেখা যেতে পারে রমজানের চাঁদ?

শাবান মাসের শেষ দিকে, অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২৯ শাবান সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের কয়েকটি অঞ্চল থেকে নতুন চাঁদ দেখা সম্ভব নাও হতে পারে। ওই দিন চাঁদ সূর্যের আগে অস্ত যেতে পারে অথবা সূর্যাস্তের পর চাঁদের সঙ্গে সূর্যের সংযোগ ঘটতে পারে।

এ কারণে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে সংযুক্ত আরব আমিরাতে ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে দেশভেদে চাঁদ দেখার সময় ও পদ্ধতিতে পার্থক্য থাকায় রমজান শুরুর তারিখে পরিবর্তন হতে পারে।

ঈদুল ফিতর কবে হতে পারে?

হিজরি শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়। ফলে রমজান ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর নির্ভর করবে ঈদের তারিখ।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ মার্চ, সোমবার অথবা ৯ মার্চ, মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

৮ মার্চ সন্ধ্যায় রমজানের ২৯তম দিনে শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন ৯ মার্চ, মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হতে পারে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ১০ মার্চ, বুধবার ঈদ হতে পারে।

তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপরই নির্ভরশীল।

ধর্ম বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com