ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:২১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

বৃষ্টিতে রাজধানীর বাজারে বেড়েছে সবজি-মাছের দাম

প্রকাশিত : ০৬:২১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে রাজধানীর বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক :

কয়েক দিনের বৃষ্টিতে রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। একই সঙ্গে মাছ, ডিম ও মুরগির দামও রয়েছে বাড়তি। এতে মাসের খরচ সামলাতে গিয়ে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মালিবাগ বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, ঝিঙা, ধুন্দুল ও চিচিঙ্গা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া করলা ও শসা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো ১০০ টাকা, গাজর ১৪০ টাকা, কচু ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির দাম বাড়ার বিষয়ে বিক্রেতা তোফাজ্জল হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টিতে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমেছে। পাইকারি বাজারেও প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বৃষ্টি থেমে গেলে দাম আবার কমে আসতে পারে বলে জানান তিনি।

বেসরকারি চাকরিজীবী নাজিম মাহমুদ বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম বেড়েছে। বাজার করতে এসে প্রায় সব ধরনের সবজিই বাড়তি দামে কিনতে হচ্ছে।

এদিকে রাজধানীর শেওড়াপাড়া, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে প্রতি ডজন ফার্মের ডিম ১৫০ টাকা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, অতিবৃষ্টি ও গরমের কারণে অনেক খামারে ডিমপাড়া ও ব্রয়লার মুরগি মারা গেছে। পরে অনেক খামারি নতুন করে মুরগি পালন শুরু করেননি। পাশাপাশি লোডশেডিংয়ের কারণেও খামারে মুরগি পালন কমেছে। এসব কারণে ডিম ও মুরগির দাম বাড়তি রয়েছে।

মাছের বাজারেও দেখা গেছে ঊর্ধ্বমুখী দাম। প্রতি কেজি তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা, পাঙাশ ২৩০ থেকে ২৫০ টাকা, রুই-কাতলা ৪০০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শেওড়াপাড়া বাজারের ক্রেতা শরিফুদ্দিন বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই আমিষের চাহিদা মেটাতে ডিম ও মুরগির ওপর নির্ভর করেন। কিন্তু এই দুই পণ্যের দামও বেড়েছে। এর সঙ্গে তেল, আটা-ময়দা, চাল, ডালসহ অন্যান্য নিত্যপণ্যের খরচ বাড়ায় সংসারে চাপ আরও বেড়েছে।

অন্যদিকে দাম বাড়ানোর পরও বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। রাজধানীর অনেক মুদি দোকানে পর্যাপ্ত বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা।

১১ নম্বর কাঁচাবাজারের মুদি দোকানি তামিম বলেন, অর্ডার দেওয়ার পরও কোম্পানি সময়মতো তেল সরবরাহ করছে না। দোকানে তেল না থাকায় অনেক ক্রেতাকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

আরেক বিক্রেতা বলেন, পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার পাশাপাশি লাভও খুব কম। এক লিটার তেল ১৯৮ টাকায় কিনে ১৯৯ টাকায় বিক্রি করতে হচ্ছে। এ কারণে অনেক দোকানি তেল বিক্রিতে আগ্রহ হারাচ্ছেন।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com