ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:১০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

রাজধানীর ব্যস্ত সড়কের পাশেই অবৈধ অটোরিকশা চার্জিং

প্রকাশিত : ০২:১০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং

নিউজ ডেস্ক :

ঢাকার অলিগলি বা আবাসিক এলাকার ভেতরে নয়, ব্যস্ত সড়কের পাশেই দিনের আলোতে চলছে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চার্জিং। বাসার নিচতলা, গ্যারেজ কিংবা বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ নিয়ে শত শত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে।

প্রতিটি গাড়ির জন্য নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। ফলে প্রকাশ্যেই গড়ে উঠেছে চার্জিং ব্যবসা। তবে এসব চার্জিং পয়েন্টের বৈধ অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাজধানীর তেজগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে মাঝেমধ্যেই অভিযান চালানো হয়। কিন্তু অভিযান শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও আগের চিত্র ফিরে আসে।

গণমাধ্যমের ক্যামেরায় তেজগাঁও এলাকায় বিদ্যুতের মেইন লাইন থেকে তার টেনে অটোরিকশায় চার্জ দেওয়ার দৃশ্য ধরা পড়ে। বিষয়টি নিয়ে জানতে চাইলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে গ্যারেজের মালিক সেখান থেকে চলে যান।

একই ধরনের চিত্র দেখা গেছে মোহাম্মদপুরেও। আবাসিক এলাকার সরু গলির শেষ প্রান্তে টিনশেড ঘরে তৈরি করা হয়েছে অটোরিকশার গ্যারেজ। সেখানে প্রায় ৩০টি গাড়িতে একসঙ্গে চার্জ দেওয়া হচ্ছে। এসব গ্যারেজে আবাসিক বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার অভিযোগ রয়েছে।

স্থানীয়ভাবে এমন অসংখ্য গ্যারেজে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) তথ্য অনুযায়ী, সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ৪০ লাখ। এর মধ্যে রাজধানীতেই রয়েছে প্রায় ১৫ লাখ।

ডিএমপির তথ্য বলছে, রাজধানীর আটটি অপরাধ বিভাগে প্রায় ৪৮ হাজার ১৩৬টি অবৈধ চার্জিং পয়েন্ট এবং ৯৯২টি গ্যারেজ রয়েছে।

সিপিডির তথ্য অনুযায়ী, দেশে দৈনিক উৎপাদিত বিদ্যুতের প্রায় ৫ শতাংশ, অর্থাৎ প্রায় ৭৫০ মেগাওয়াট অটোরিকশার ব্যাটারি চার্জে ব্যবহৃত হয়। এর বড় একটি অংশ অবৈধভাবে ব্যবহারের অভিযোগ রয়েছে।

রাজধানী বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com