বঙ্গোপসাগরে ট্রলার ডুবে যাওয়ার পর ১৪ জেলেকে উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বরগুনার তালতলী উপজেলার অদূরে ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ১৪ জেলেকেই জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ফকিরহাট এলাকায় উত্তাল সাগরের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।
ট্রলারডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত অন্য একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে সাগরে ভাসমান অবস্থায় থাকা ১৪ জেলেকে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসেন তারা।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার হওয়া সব জেলেই নিরাপদে আছেন।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com