ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৩:৫৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এখন যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩:৫৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের প্রতীকী ছবি।

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে বাড়ার কারণে বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটি বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ২৬৭ কোটি ডলার। একই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য হয়েছে ১ হাজার ৭২ কোটি ডলারের। অর্থাৎ ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রায় ১৯৫ কোটি ডলার বেশি।

তবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে চীন এখনো শীর্ষে রয়েছে।

ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ এবং দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এই পরিবর্তন এসেছে।

তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি ২৪৯ কোটি ডলার থেকে ৪৩ শতাংশ বেড়ে ৩৫৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে ভারত থেকে বাংলাদেশের আমদানি কমেছে প্রায় ৭ দশমিক ৫ শতাংশ। একই সময়ে ভারতে বাংলাদেশের রপ্তানিও কমেছে প্রায় ৩ শতাংশ।

মার্কিন শুল্কনীতি নিয়ে আলোচনা ও সমঝোতার প্রেক্ষাপটে ঢাকা যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেয়। এর ফলে দুই দেশের বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তৈরি পোশাকশিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রেও ভারতের অবস্থান আগের তুলনায় পিছিয়ে পড়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সূত্র: ফার্স্টপোস্ট

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com