ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত : ০৯:৩৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ নিয়ে আলোচনা চলছে: আনোয়ার ইব্রাহিম

প্রকাশিত : ০৯:৩৪ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

জাকির নায়েক

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের আলোচিত ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেন, জাকির নায়েকের প্রত্যর্পণের বিষয়টি দুই দেশের আলোচনায় এসেছে। তবে উভয় দেশের স্বার্থ বিবেচনায় বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছে। একই সঙ্গে ভারত-মালয়েশিয়ার পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

প্রত্যর্পণের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভারত এ বিষয়ে তাদের দাবি জানালেও মালয়েশিয়াকে অবশ্যই আইনের শাসন ও আইনগত প্রক্রিয়াকে সম্মান করতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিষয়টি সতর্কতার সঙ্গে এগিয়ে নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে অভিযুক্ত জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। ২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এবং তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির বিরুদ্ধে তদন্ত শুরু করার পর তিনি মালয়েশিয়ায় চলে যান। পরে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতি পান তিনি।

ভারত দীর্ঘদিন ধরে জাকির নায়েককে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ এবং যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হলে বিষয়টি নিয়ে সহযোগিতা করা যেতে পারে।

এর আগে পর্যাপ্ত প্রমাণের অভাব দেখিয়ে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধও প্রত্যাখ্যান করেছিল ইন্টারপোল।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com