ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৩:০৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

কুকুরের লেজ সোজা করে বিশ্বরেকর্ডের দাবি স্কুলছাত্রের

প্রকাশিত : ০৩:০৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

কুকুরের লেজ সোজা করার চেষ্টা করছে এক স্কুলছাত্র

নিউজ ডেস্ক :

প্রবাদে প্রচলিত আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। তবে সেই প্রচলিত ধারণাকেই মজার ছলে চ্যালেঞ্জ করেছে এক স্কুলছাত্র। রাস্তার একটি কুকুরের লেজ লাঠির সাহায্যে সোজা করার চেষ্টা করে তার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা এক ছাত্র রাস্তার পাশে একটি কুকুরের সঙ্গে খেলছে। একপর্যায়ে হাতে থাকা লাঠি দিয়ে কুকুরটির লেজ সোজা করার চেষ্টা করে সে। এ সময় মোবাইল ফোনে পুরো ঘটনাটি ভিডিও করা হয়।

ভিডিওতে ছাত্রটিকে মজার ছলে বলতে শোনা যায়, ‘দেখুন, আমি একটি বিশ্বরেকর্ড করেছি! আমি কুকুরের লেজ সোজা করে দিয়েছি।’ পরে ক্যামেরার দিকে তাকিয়ে সে বলে, ‘কে বলেছে কুকুরের লেজ সোজা করা যায় না? হয়ে গিয়েছে।’

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশের পর দ্রুত ছড়িয়ে পড়ে। কুকুরের লেজ সোজা করার চেষ্টার পাশাপাশি ছাত্রটির অঙ্গভঙ্গি ও কথাবার্তাও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশ হাস্যরসে মেতে উঠেছেন। তবে এটি মূলত ছাত্রটির মজার ছলে করা একটি কাণ্ড হিসেবেই ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com