ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় সাত বছর পর এটি তার প্রথম ভারত সফর। মাত্র ২৪ ঘণ্টার এই সফরকে কেন্দ্র করে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
শি জিনপিংয়ের নিরাপত্তায় ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আধাসামরিক বাহিনীর প্রায় ২০০ কোম্পানিকেও নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে।
শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে শি জিনপিংয়ের। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
চীনা প্রেসিডেন্ট যে হোটেলে অবস্থান করছেন এবং এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে সন্ত্রাসবিরোধী ও বোমা শনাক্তকারী ইউনিট মোতায়েন রয়েছে। শি জিনপিংয়ের সম্ভাব্য যাতায়াতের রুটে ৭০০টির বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নজরদারি ও সমন্বয়ের জন্য একাধিক নিয়ন্ত্রণকক্ষও স্থাপন করা হয়েছে।
রোববার সকালে শি জিনপিংয়ের নয়াদিল্লি ছাড়ার কথা রয়েছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com