ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০৬:৪০ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

মেয়ের পোষা ছাগল চুরির ঘটনাকে হৃদয়বিদারক বললেন আসিফ নজরুল

প্রকাশিত : ০৬:৪০ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

ছোট মেয়ের পোষা ছাগল চুরির ঘটনা নিয়ে কথা বলেছেন আসিফ নজরুল।

নিউজ ডেস্ক :

ছোট মেয়ের পোষা ছাগল চুরি করে খেয়ে ফেলার ঘটনাকে নিজের জীবনের অন্যতম হৃদয়বিদারক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

সম্প্রতি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অংশ নিয়ে তিনি এ ঘটনা নিয়ে কথা বলেন।

আসিফ নজরুল জানান, হেয়ার রোডে বাসায় ওঠার পর সাড়ে ৯ বছর বয়সী মেয়ের একাকিত্ব কাটাতে একটি ছাগল কিনে দিয়েছিলেন তারা। ছাগলটির সঙ্গে মেয়ের গভীর সম্পর্ক তৈরি হয়। প্রতিদিন মেয়ের স্কুল থেকে ফেরার অপেক্ষায় থাকত ছাগলটি। স্কুল শেষে মেয়েটিও ছাগলটির সঙ্গে খেলত। এমনকি নিজের ফোনে মায়ের ছবির পাশাপাশি ছাগলটির ছবি রেখেছিল সে।

আসিফ নজরুল বলেন, ছাগলটি চুরি ও খেয়ে ফেলার ঘটনায় তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে বমি করেছিল এবং প্রায় দেড় দিন কোনো খাবার খেতে পারেনি। তবে মেয়েটি এখনো জানে না, ছাগলটি চুরি করে খেয়ে ফেলা হয়েছে। তাকে বলা হয়েছে, দরজা খোলা থাকায় ছাগলটি পালিয়ে গেছে।

তিনি বলেন, ‘ছাগলচুরির ব্যাপারটি আমি আসলে বলতে চাই না। এটা আমার জীবনে ঘটা অন্যতম হৃদয়বিদারক ঘটনা।’

ঘটনাটি প্রতিশোধ হিসেবে করা হয়েছিল—এমন কোনো কথা শুনেছেন কি না, সে প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বিষয়টি প্রতিশোধের জন্য করা হয়নি; বরং কেউ মজা করে এমনটি করেছে। তবে ছাগলটি কীভাবে কাটা হয়েছিল, সেই বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, প্রথমে সাধারণ বঁটি দিয়ে ছাগলটি কাটা যাচ্ছিল না। পরে কাওরান বাজার থেকে ধারালো বঁটি এনে সেটি কাটা হয় বলে তিনি শুনেছেন।

আসিফ নজরুল আরও দাবি করেন, ছাত্রনেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আখতার হোসেনের সঙ্গে তার শেষ দিন পর্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তাদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com