ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ১০:০৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা যুবকের

প্রকাশিত : ১০:০৩ এএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার শপথ নেন সজীব মিয়া

নিউজ ডেস্ক :

খাগড়াছড়ির রামগড়ে দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন ২৬ বছর বয়সী এক যুবক। শনিবার দুপুরে রামগড় ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে এ শপথ নেন সজীব মিয়া।

স্থানীয়দের ভাষ্য, প্রায় সাত থেকে আট বছর ধরে অনলাইন ক্যাসিনো জুয়ায় আসক্ত ছিলেন সজীব। এ সময়ে তিনি প্রায় ১৫ লাখ টাকা হারিয়েছেন। আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা হিসেবে একবার স্মার্টফোনও ভেঙে ফেলেছিলেন। তবে পরে আবারও অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন।

সম্প্রতি জুয়া পুরোপুরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সজীব। বিয়ের পর স্ত্রীও তাকে জুয়া থেকে দূরে থাকার শপথ করান। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে প্রকাশ্যে জুয়া ছাড়ার ঘোষণা দেন তিনি।

সজীব বলেন, অনলাইন জুয়ায় আসক্ত অন্যদেরও এ পথ থেকে সরে এসে পরিবার ও জীবিকার দিকে মনোযোগ দেওয়া উচিত।

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com