গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর মামলায় আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশ।
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণের করা আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালত জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত না হওয়া পর্যন্ত এ মামলায় কোনো হস্তক্ষেপ করা হবে না। শুনানিতে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ।
শুনানি শেষে ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায় আপাতত বহাল থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এনবিআর এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবে না। রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকেও বিষয়টি আদালতে নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পক্ষে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায়টি ঘোষণা করেন।
এনবিআরের দাবিকৃত অতিরিক্ত করের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট পিটিশন হাইকোর্ট খারিজ করার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেম্বার আদালতে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। তবে চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত মামলাটি আপাতত এই পর্যায়েই থাকছে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com