ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
নিউজ ডেস্ক :
প্রকাশিত : ০২:৫৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Digital Solutions Ltd

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে

প্রকাশিত : ০২:৫৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে

নিউজ ডেস্ক :

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মহিউদ্দিনকে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সেলেটার জেট চার্টারের একটি বিশেষ ফ্লাইটে তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে। তার সঙ্গে পরিবারের একজন সদস্য ও দুজন চিকিৎসক রয়েছেন। দুপুর নাগাদ তাকে বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে, গত বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সেনাসদস্য নিহত হন। এ ঘটনায় ক্যাপ্টেন মহিউদ্দিন আহত হন।

পরে শুক্রবার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে আহত কর্মকর্তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

 Somoyer Kotha
Follow Us

হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া

নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com

২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com