জাতীয় প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন-স্থানীয় সরকারের যেকোনো স্তরের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করেন যে, দেশের প্রচলিত আইন বা সংবিধানের কোথাও জনপ্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে নির্দিষ্ট ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাধ্যবাধকতা রাখা হয়নি; নাগরিক হিসেবে কেবল ভোটাধিকার থাকলেই যেকোনো প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষযে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার পরিচালনার যে পাঁচটি মূল আইন রয়েছে, তার কোনোটিতেই ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর কিংবা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই। তাই আসন্ন নির্বাচনগুলোতে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের এ সংক্রান্ত যেকোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় সংসদের উদাহরণ টেনে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ফরমেই যেখানে কোনো শিক্ষাগত যোগ্যতার আবশ্যকতা নেই, সেখানে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য থাকা স্বাভাবিক। সংবিধানে ও সংশ্লিষ্ট আইনগুলোতে শিক্ষাগত যোগ্যতার শর্ত যুক্ত না করার যৌক্তিকতা ব্যাখ্যা করে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও একজন ব্যক্তি নিজ মেধা, যোগ্যতা ও প্রজ্ঞার বলে দক্ষ সমাজসেবক হয়ে উঠতে পারেন। সে কারণে নির্বাচনে শিক্ষার শর্ত আরোপ করাকে সাংবিধানিক ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল হিসেবে বিবেচনা করা হয়। প্রার্থীর ক্ষেত্রে একমাত্র আইনি বাধ্যবাধকতা হলো তাকে ন্যূনতম বয়সের ভোটার হতে হবে।
হাউজ# ১৩, মেইন রোড, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ইয়াছিন মিয়া
নিউজ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +880 1975681488
Email: sobarkothabdnews@gmail.com
২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত || sobarkotha.com